নাবালিকাকে ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দিল সিভিক ভলান্টিয়ারের বাবা
Connect with us

দুর্ঘটনা

নাবালিকাকে ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দিল সিভিক ভলান্টিয়ারের বাবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকে ফের এক ন্যক্কারজনক ঘটনার অভিযোগ উঠল। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে—  অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ারের বাবা।

অভিযোগ অনুযায়ী, কয়েক দিন আগে ভুক্তভোগী নাবালিকার বাবা-মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ‘দাঁ চাওয়ার’ নাম করে ওই বাড়িতে প্রবেশ করে। তখন, বড় মেয়ে ওই ব্যাক্তি কে চলে যেতে বলে ও অন্যদিন আসতে বলে। কিন্তু ওই ব্যাক্তি কথা না মেনে বাড়ির গেট বন্ধ করে দেয়। এবং দুই বোনের মধ্যে বড় মেয়েকে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ সৎমার ফাঁদে পড়ে রাস্তায়! হারিয়ে জাওয়া কিশোরীকে উদ্ধার করল যৌনকর্মীরা

এমনকি, ঘটনার কথা প্রকাশ করলে ওই মেয়ের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার কয়েক দিন পর, গত ১৯ মার্চ ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোক বড় মেয়েকে জিজ্ঞ্যেস করে। কিন্তু, প্রাণনাশের ভয়ে মেয়ে কিছু বলে না তাঁর পরিবার কে। এবং পরবর্তীতে নাবালিকা বেশি অসুস্থ হয়ে পড়লে সে পরিবারের লোকজনকে পুরো ঘটনা জানায়। এরপর বৃহস্পতিবার রাতেই পরিবার কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের হবার সঙ্গে সঙ্গেই কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরেছে।

Advertisement
ads