উত্তরবঙ্গের দুর্যোগে মৃতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Connect with us

আবহাওয়া

উত্তরবঙ্গের দুর্যোগে মৃতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে মিরিক (Mirik), দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং আলিপুরদুয়ার (Alipurduar) এলাকায় ধস (Landslide) এবং জলমগ্নতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে মিরিকে, এবং পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে জানান। ইতিমধ্যেই পাঁচ জেলার জেলা শাসকদের (District Magistrates) সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তিনি। সোমবার শিলিগুড়ি (Siliguri) পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “উত্তরবঙ্গে ভয়াবহ ধস হয়েছে। মিরিক এলাকায় সাতটি জায়গায় ধস নেমেছে। একটি সেতুও (Bridge) ভেঙে পড়েছে। অনেক পর্যটক (Tourist) আটকে রয়েছেন, তাঁদের যেন অতিরিক্ত ভাড়া (Extra Charges) না চাওয়া হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল মালিকদের দায়িত্ব নিতে হবে।”

এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি (DVC) কর্তৃপক্ষের জল ছাড়ার সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “ঘাটাল-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ নিচু জমি এখন জলে ডুবে রয়েছে। ডিভিসি অতিরিক্ত জল ছাড়লেই এই পরিস্থিতি তৈরি হয়। উপরন্তু, গঙ্গায় (Ganga) যদি জলস্তর বেশি থাকে, তবে জল বেরোবে কোথা দিয়ে?”

Advertisement
ads

তিনি আরও বলেন, “প্রাকৃতিক ভারসাম্যকে অবহেলা করার ফলেই আজ এই ধরনের বিপর্যয় দেখা দিচ্ছে। পাহাড় কেটে বাড়ি বানানো, অপরিকল্পিত নির্মাণের ফলেই মিরিকের মতো এলাকায় এই বিপর্যয় হয়েছে।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে মুখ্যমন্ত্রীর তরফে মৃতদের পরিবারের উদ্দেশ্যে। “যাঁরা এই দুর্যোগে প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারকে সরকার চাকরির (Job) ব্যবস্থা করে দেবে,” জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেইসঙ্গে, যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে তাঁদের পুনর্বাসনের (Rehabilitation) আশ্বাসও দিয়েছেন তিনি। সেফ হাউসে (Safe House) নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে, এবং উদ্ধারকাজ চলছে দ্রুত গতিতে।

Advertisement
ads
Continue Reading
Advertisement