২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
Connect with us

আবহাওয়া

২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভূমিকম্পের (Earthquake) ২৪ ঘণ্টা না কাটতে না কাটতেই বাংলাদেশে ফের কাঁপন অনুভূত হলো। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকা সংলগ্ন আশুলিয়া (Ashulia) এলাকায় রিখটার স্কেলে কম্পন মাত্রা ৩.৩ রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের (Meteorological Department) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানিয়েছেন, কম্পনের উৎসস্থল বাইপাইল (Baipail)।

শুক্রবার ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী (Narsingdi) এলাকায় ২৬ সেকেন্ড স্থায়ী রিখটার ৫.৭ মাত্রার ভূমিকম্পে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিল। ঢাকা, নারায়ণগঞ্জ (Narayanganj) ও গাজীপুর (Gazipur) অঞ্চলে ভবন ধসে মারা গিয়েছিলেন কমপক্ষে তিনজন, নরসিংদীতে আরও পাঁচজন। শনিবারের কম্পনকে প্রাথমিকভাবে ‘আফটার শক’ (Aftershock) হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি এই কম্পনকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন। যদিও শনিবার নতুন কম্পনের কারণে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। শুক্রবারের ভূমিকম্পের অভিঘাতে বাংলাদেশের আবাসন ও কারখানায় ব্যাপক আতঙ্ক দেখা গিয়েছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, আশুলিয়ার বাইপাইলে কম্পনের উৎস ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে রাজধানীসহ আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে। সতর্কতা জারি করে জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
ads