আবহাওয়া
মমতার প্রচারে বাগড়া দিল আবহাওয়া! উত্তরবঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রথম দফার সভা স্থগিত
ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি পড়তেই বিপত্তি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারের (Election Campaign) শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়াল প্রতিকূল আবহাওয়া (Adverse Weather)। আগামী ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার কথা ছিল নেত্রীর। কিন্তু আবহাওয়া দপ্তরের দুর্যোগের পূর্বাভাসের জেরে সেই কর্মসূচি আপাতত স্থগিত (Postponed) করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার আলিপুরদুয়ার ছাড়াও ময়নাগুড়ি ও মাটিগাড়াতেও জনসভার (Public Meeting) সূচি ছিল। আলিপুরদুয়ারের পুলিশ সুপার (SP) অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা নিশ্চিত করেছেন যে, নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, ২৪ মার্চের বদলে সম্ভবত ২৫ মার্চ থেকে নেত্রী তাঁর প্রচার শুরু করতে পারেন, তবে বিষয়টি এখনও নিশ্চিত (Confirmed) নয়।
আলিপুর আবহাওয়া দপ্তর (Meteorological Department) জানিয়েছে, উত্তরবঙ্গে দুর্যোগ এখনই কাটছে না। আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই প্রাকৃতিক বিপর্যয়ের (Natural Disaster) কথা মাথায় রেখেই তিন বিধানসভা কেন্দ্রের কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের আগে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা ক্ষীণ। ফলে ছাব্বিশের লড়াইয়ের শুরুতেই প্রকৃতি বনাম রাজনীতির এই লড়াই এখন আলোচনার কেন্দ্রে।


