টেকটনিক চাপ বাড়ছে, গুরুতর সতর্কতা নতুন ভূকম্পন মানচিত্রে
Connect with us

আবহাওয়া

টেকটনিক চাপ বাড়ছে, গুরুতর সতর্কতা নতুন ভূকম্পন মানচিত্রে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের উত্তরে বিস্তৃত হিমালয় (Himalaya)াঞ্চল এবং পার্বত্য ভূখণ্ডকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau of Indian Standards) প্রকাশ করেছে সর্বশেষ সিসমিক জোনেশন ম্যাপ (Seismic Zonation Map), যেখানে জানানো হয়েছে—এই পুরো হিমালয় অঞ্চলকেই রাখা হয়েছে সর্বোচ্চ ঝুঁকির Zone VI-এ। ২০১৬ সালের পর এই প্রথম মানচিত্র হালনাগাদ করা হলো, আর এতে দেখা গেছে—দেশের প্রায় ৬১% অঞ্চলই মাঝারি থেকে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।

টেকটনিক প্লেট (Tectonic Plate)–সংক্রান্ত অবস্থানগত কারণে হিমালয় এমনিতেই অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় প্লেট (Indian Plate) প্রতি বছর প্রায় ৫ সেন্টিমিটার করে ইউরেশীয় প্লেটকে (Eurasian Plate) ধাক্কা দিচ্ছে, ফলে ভূ-পৃষ্ঠে চাপ জমে উঠছে। এই চাপ যদি হঠাৎ মুক্তি পায়, তা হলে বড় মাত্রার ভূমিকম্প (Earthquake) হওয়ার সম্ভাবনা প্রবল।

ভূতাত্ত্বিকভাবে হিমালয় অপেক্ষাকৃত নবীন পর্বতমালা। এর অন্তর্গত শিলায় এখনও ভাঙাগড়া, বাঁকনো ও নড়াচড়া চলছে। ফলে হিমালয়ের দৈর্ঘ্য-প্রস্থ বৃদ্ধি পাচ্ছে, পাহাড়ের পাদদেশে ফাটল দেখা দিচ্ছে এবং ভূ-পৃষ্ঠ থেকে চাপ বেরিয়ে যাওয়ার কারণে নিয়মিত কম্পন অনুভূত হচ্ছে।

হিমালয়ের নিচে রয়েছে তিনটি প্রধান ভূ-তাত্ত্বিক ভাঙন—মেন ফ্রন্টাল থ্রাস্ট (Main Frontal Thrust), মেন বাউন্ডারি থ্রাস্ট (Main Boundary Thrust), মেন সেন্ট্রাল থ্রাস্ট (Main Central Thrust)। এই ভাঙাগড়া অব্যাহত থাকায় দেরাদুন, হরিদ্বার, উত্তরাখণ্ড, এমনকি দিল্লি পর্যন্ত কম্পনের ঝুঁকিতে রয়েছে। উত্তরপ্রদেশের বেশ কিছু জেলাকেও উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
এই নতুন মানচিত্রে স্পষ্ট সতর্কতা—উত্তর ভারতকে এখনই প্রস্তুত থাকতে হবে সম্ভাব্য বড় ভূমিকম্পের জন্য।

Advertisement
ads