ফের আগুন কুম্ভে! কিভাবে লাগলো আগুন?
Connect with us

দেশের খবর

ফের আগুন কুম্ভে! কিভাবে লাগলো আগুন?

Dwip Narayan Chakraborty

Published

on

বিদ্ধংসী আগুন কুম্ভে

ফের বিদ্ধংসী আগুন কুম্ভে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার ১৮ – ১৯ সেক্টরের মধ্যে বেশ কয়েকটি প্যান্ডেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। যদিও আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

তবে কি থেকে আগুন লাগলো সেই বিষয়ে জানা যায়নি কিছুই। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, যে গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নি সংযোগ। তবে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারন করার আগেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ লাগিয়েছেন ফায়ার সার্ভিস দল। ঘটনায় স্বাভাবিকভাবেই মেলা চত্বরে সকল পূর্ণাথীদের দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এনিয়ে চতুর্থবার অগ্নি সংযোগ শেষবারের এক সেক্টর ১৮ তাই আগুন লেগেছিল। আগের বারের ঘটনার সাত দিনের মাথায় আবারো এই একই জায়গায় আগুন। বলা চলে আগুন লাগার ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে মহাকুম্ভে। আগুন লাগা মাত্রই দাউ দাউ করে ওঠে এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিলো চারিদিক। 

Advertisement
ads

আরও পড়ুন – নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের

কুম্ভ মেলা শুরু হয়েছে গত ২৮ দিন ধরে। এই কদিনে এনিয়ে চতুর্থ বার অগ্নি সংযোগের ঘটনা ঘটলো মেলা চত্বরে। তবে কোনো হতাহতের খবর না পেলেও, বহু তাবু পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

নিরাপত্তার ব্যবস্থা প্রসঙ্গত , আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলও। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে ঝলসে গিয়েছে বহু তাবু। আসন্ন ২৬ তারিখ পর্যন্ত চলবে মহাকুম্ভ স্নান। দেশ বিদেশের বহু প্রান্ত থেকে বহু ভক্তরা এসে শেষ মুহূর্তে ভিড় জমাচ্ছেন। সময় ফুরিয়ে আসার বেলাতেই যেন বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেলা প্রাঙ্গনে।

আরও পড়ুন – ট্রেনে ওঠার হুড়োহুড়িতে প্ল্যাটফর্মে হুড়োহুড়ি! কিভাবে ঘটলো দুর্ঘটনা?

Advertisement
ads