নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের
Connect with us

দেশের খবর

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়, গুজব, অব্যবস্থা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত ১৮ জনের।মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ শিশু। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়ার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে য্যায়। গন্তব্যে যাওয়ায় জন্য ট্রেন আসতে দেরি হওয়ায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে বলে গুজব ছড়ায়।

আরোও পড়ুন – আয়কর বিল পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটি সংসদের সচিবালয়ে ফের মুখোমুখি নিশিকান্ত-মহুয়া

যদিও এই বিষয়ে কোনও রকম ঘোষণা করা হয়নি বলেই দাবি করা হয়েছে রেলের তরফে।এই অবস্থায় ১৩ ও ১৪ নম্বর প্ল্যার্টফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়।খবর পেয়েই রেল পুলিশ এবং দিল্লি পুলিশের দল নয়াদিল্লি স্টেশনে যায়। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে যায়।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরোও পড়ুন – বহিষ্কৃত ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে মার্কিন সামরিক বিমান

Advertisement
ads
Continue Reading
Advertisement