সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও! দিল্লিতে মোদীর সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা
Connect with us

দেশের খবর

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও! দিল্লিতে মোদীর সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৪ বছরের বিরতির অবসান ঘটিয়ে আবার কলকাতায় এলেন আমেরিকার কোনও বিদেশসচিব (Secretary of State)। শনিবার কলকাতা থেকেই নিজের চার দিনের ভারত সফর (India Tour) শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশসচিব মার্কো রুবিও (Marco Rubio)। সস্ত্রীক কলকাতায় নেমে তিনি ঘণ্টা তিনেক শহরে কাটান। এই সংক্ষিপ্ত সময়ে তিনি মাদার হাউস (Mother House), নির্মলা শিশুভবন ও ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (US Ambassador Sergio Gor)। এরপর তিনি সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

আগামী ২৬ মে নতুন দিল্লিতে চতুর্দেশীয় অক্ষ কোয়াডের (Quad) বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য খর্ব করার লক্ষ্যেই এই কোয়াড বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই সফরের মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে রুবিওর একান্ত দ্বিপাক্ষিক বৈঠক।

প্রশাসনিক সূত্রে খবর, এই হাই-প্রোফাইল বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট (Fuel Crisis), দু’দেশের মধ্যকার বাণিজ্য শুল্ক (Trade Tariff) এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। অন্যদিকে, বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে নতুন বিজেপি সরকারের জমানায় মার্কিন বিদেশসচিবের এই কলকাতা সফর শিল্প ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের (Foreign Investment) নতুন জল্পনা উস্কে দিয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads