ভাইরাল খবর
রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের
রুশ বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি
রাশিয়ান এক বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধীর ছবি ভাইরাল হতেই রাতারাতি বিতর্কে জড়ালো রাশিয়ান মদের ব্র্যান্ড রিয়র্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ারের ক্যানের ছবি ভাইরাল হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করছেন নেটিজেনরা। উড়িষ্যার সামাজিক ও রাজনৈতিক নেতা সুপর্ণ সতপতি এই বিয়ারের বোতল সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যা নজরে আসতেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন – নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক
তবে এখানেই থেমে থাকেন নি সুপর্ণ সতপতি। তিনি ইতিমধ্যে রাশিয়ার মদ সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগসূত্র রয়েছে এখানে বলেও দাবি করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে রুশ সরকারের সঙ্গে আলোচনার অনুরোধও জানিয়েছেন। সুপর্ণ সতপতি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করব, বন্ধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।
রুশ বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি ভাইরাল হওয়ার পর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন এটি খুব অপমানজনক, এটা ভারতের অপমান, ভারতবর্ষকে অপমান। আবার অনেকে বলছেন, আন্তর্জাতিক ন্যায় আদালতে এই বিয়ার সংস্থার বিরুদ্ধে মামলা করা উচিত। এদের অবিলম্বে নিষিদ্ধ করা হোক। সংসদ অধিবেশনেও এনিয়ে আলোচনার দাবি জানিয়েছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ।
আরও পড়ুন – সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক
