বড় পদক্ষেপ সিএম হিমন্তের! অসম বিধানসভায় পেশ হলো অভিন্ন দেওয়ানি বিধি বিল
Connect with us

দেশের খবর

বড় পদক্ষেপ সিএম হিমন্তের! অসম বিধানসভায় পেশ হলো অভিন্ন দেওয়ানি বিধি বিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে বড় পদক্ষেপ নিল হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) সরকার। সোমবার অসম বিধানসভায় ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, অসম, ২০২৬’ বিল পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হয়ে বিলটি বিধানসভায় তোলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বোরা।

এই বিলে বহুবিবাহ (Polygamy) নিষিদ্ধ করার পাশাপাশি লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতেই এই আইন আনা হচ্ছে। পাশাপাশি বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং ভরণপোষণ সংক্রান্ত আইনকে আরও স্বচ্ছ ও একীভূত করার লক্ষ্যও রয়েছে।

অসম সরকার জানিয়েছে, লিভ-ইন সম্পর্কের আইনি স্বীকৃতি ভবিষ্যতের আইনি জটিলতা কমাবে এবং নারী ও সন্তানের অধিকার সুরক্ষিত করবে। তবে তফসিলি উপজাতি (Scheduled Tribes)-দের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

Advertisement
ads

বিল পেশ হতেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও রাইজর দল-সহ বিরোধীরা তীব্র আপত্তি তোলে। তাদের অভিযোগ, সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এত গুরুত্বপূর্ণ বিল আনা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, অসমে এই বিল পেশের মধ্য দিয়ে দেশজুড়ে UCC নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। এখন নজর বিধানসভায় আলোচনা ও ভোটাভুটির দিকে।

Continue Reading
Advertisement