নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক
Connect with us

ভাইরাল খবর

নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক

Dwip Narayan Chakraborty

Published

on

হুকমীর মুখে রণবীর?

রণবীর এলাহাবাদিয়া। এই নামটা এখন অবশ্য কারো অজানা নয়। সম্প্রতি নেট দুনিয়ায় রণবীরের এক মন্তব্যকে নিয়ে শোরগোল পরে গিয়েছে গোটা দেশ জুড়ে। এমনকি জনপ্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। মা বাবাকে নিয়ে অসম্মান জনক মন্তব্য করে চূড়ান্ত কটাক্ষের শিকার রণবীর এলাহাবাদিয়া।

এক ধাক্কায় কমে গিয়েছে তাঁর ২০ লক্ষ ফলোয়ার এমনকি রণবীরের মন্তব্য শুনে ছেড়ে চলে গিয়েছেন তাঁর প্রেমিকা। যদিও রণবীর বিলম্ব না করেই ক্ষমা চেয়েছেন সমাজ মাধ্যমে এসে। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। দিন যত যাচ্ছে ধেয়ে আসছে কটাক্ষ ও হুমকি।

রণবীরের প্রতিক্রিয়া

Advertisement
ads

রণবীর এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশের সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করছেন তিনি। রণবীর বলেছেন, আমি সব নিয়ম কানুন মেনেই চলবো। কিন্তু তারপরেও হুমকির ফোন আসা বন্ধ হয়নি। আমি ও আমার সহযোগী দল সব রকম ভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলেছি। আমি সত্যি অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। বাবা-মা সম্পর্কে আমার করা অসম্মানজনক মন্তব্য খুবই অসংবেদনশীল ছিল।

আরও পড়ুন – বহিষ্কৃত ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে মার্কিন সামরিক বিমান

ভালো মানুষ হয়ে ওঠা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রণবীর আরো বললেন, আমার কাছে খুনের হুমকি আসছে। কেউ বলছে, আমাকে মেরে ফেলবে। কেউ বলছে, আমার পরিবারের ক্ষতি করবে। এমনকি আমার মায়ের চিকিৎসাকেন্দ্রে অজানা লোকজন রোগী সেজে ঢুকে পড়ছে। এবার আমার সত্যিই ভয় করছে। বুঝতে পারছি না, কী করা উচিত। একেবারে দিশেহারা হয়ে পড়েছি আমি।

প্রশাসনের ওপর আস্থা

Advertisement
ads

সঙ্গম মন্তব্যের জেরে, একের পর এক হুমকি পেয়ে চলেছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এমনকি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে রণবীর সহ আরো ২৯ জনের বিরুদ্ধে। তবে এসবের মাঝেও প্রশাসনের ওপর আস্থা রেখেছেন রণবীর। রণবীর বলেছেন, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আমার পুলিশ ও আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

আরও পড়ুন – নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের