কুম্ভ থেকে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু, শোকের ছায়া এলাকায়
Connect with us

রাজ্যের খবর

কুম্ভ থেকে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু, শোকের ছায়া এলাকায়

Dwip Narayan Chakraborty

Published

on

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, বাংলার পুণ্যার্থীর মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু হলো উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা শান্তি মণ্ডলের।এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।

মহাকুম্ভে তীর্থ করতে গিয়ে ফেরা হলো না বাড়ি, পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলার। মৃত মহিলার নাম শান্তি মন্ডল (৪৭), তার বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলার সূর্যাপুরের বালুরবাঁধ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারী ওই মহিলা তাঁর মেয়ের বাড়ি করণদিঘীর টুঙ্গিদিঘীতে যান। ট্রেনের টিকিট না মেলায় একটি গাড়িতে করেই শান্তি মন্ডল সহ ২৫ জন ৩ ফেব্রুয়ারী মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন – একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

তীর্থ শেষে বাড়ি ফেরার পথে গত ৯ ফেব্রুয়ারী ভোরে বিহারের গোপালগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ঘটনায় সকলেই কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে বিহারের গোপালগঞ্জে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন ১০ ফেব্রুয়ারি মৃত্যু হয় শান্তি মন্ডলের। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।

Advertisement
ads

অপরিদকে এই দুর্ঘটনার কথা মনে পড়তেই শিউরে ওঠেন এক পুণ্যার্থী। এবিষয় সম্পর্কে শঙ্কর রায় নামে ওই পুন্যার্থী বলেন, বাড়ি ফেরার পথে বিহারের গোপালগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে ভোর নাগাদ তাদের পিকআপ গাড়িটি একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে।

এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শান্তি মন্ডলের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহতদের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা চলছে।

আরও পড়ুন –  পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত

Advertisement
ads