রাত পোহালেই ঐত্যিবাহী বোল্লা কালী পুজো , পশু বলি বন্ধের আর্জি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

রাত পোহালেই ঐত্যিবাহী বোল্লা কালী পুজো , পশু বলি বন্ধের আর্জি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ নভেম্বর : শুক্রবার থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘটের বোল্লা কালী পুজো ও মেলা। ইতিমধ্যেই মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ কয়েকদিন ধরে চলা এই পুজো ও মেলা ঘিরে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়।

হিমঘরে আলুর মেয়াদ শেষ, সমস্যায় চাষীরা

 শুক্রবার থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বোলা কালী পুজো।
প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। গ্রামের নাম অনুসারে এই পুজো বোল্লা কালী নামেই পরিচিত আপামোর জনগণের কাছে। প্রতি বছর উত্তরবঙ্গ ছাড়াও অন্যান্য প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বেড়াতে আসেন এখানে। এই পুজোকে ঘিরে তিনদিন ধরে এলাকায় বিরাট মেলা বসে। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। স্বাভাবিক ভাবেই প্রস্তুতি তুঙ্গে মন্দির কমিটির।

এক অসহায় মহিলার হোটেল উচ্ছেদের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে

Advertisement
ads

বোল্লা কালীপুজোয় প্রতিবছর পাঁচ থেকে সাত হাজার পাঁঠা বলি হয়। ফলে বেশ কয়েক বছর ধরেই পশুপ্রেমী সংগঠনগুলি পুজোতে পশুবলি বন্ধের দাবি জানিয়ে আসছে। এবছরও ব্যতিক্রম নয়, এবছরও বিভিন্ন পশুপ্রেমী সংগঠন বলি বন্ধের আবেদন জানিয়েছে। পশুপ্রেমী সংগঠনের কর্মকর্তা মানেকা গান্ধীও ভিডিও বার্তায় পশুবলি বন্ধের আবেদন জানান পুজো কমিটির কাছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম উদ্বোধন

অপরদিকে বলি বন্ধের বিষয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছে। যার শক্রবারই শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। যদিও বোল্লা রক্ষা কালী পুজো কমিটির সভাপতি অর্ঘ্য সরকার জানান এ বিষয়ে হাইকোর্টের কোনো নির্দেশ তারা এখনো পাননি। ঐতিহ্য মেনেই পুজো হবে বলে জানান তিনি।

Advertisement
ads