দক্ষিণ দিনাজপুর
পাথরপ্রতিমায় কাণ্ডে গ্রেফতার বাজি কারখানার আরেক কর্ণধার তুষার বণিক
নিউজ ডেস্ক: ৪দিন ধরে খোঁজ চালানোর পর গ্রেফতার বাজি কারখানার আরেক মালিক তুষার বণিক। বণিক পরিবারের দুই ভাই। চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক। ২দিন আগেই বাড়ির বড় ছেলেকে ঢোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে। এবার ৪দিন পর পুলিশের জালে বাড়ির ছোট ছেলে তুষার বনিক। শুক্রবার সকালে ছোট ভাই তুষারকে আটক করলেন তদন্তকারী আধিকারিকরা।
গত সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বণিক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাজি বিস্ফোরণের ফলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশেপাশের এলাকায়। সেই ঘটনায় মৃত্যু হয়েছে বণিক পরিবারের চার শিশু-সহ মোট আট জন সদস্যের। ঘটনার খবর পেয়ে সঙ্গে ওসঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ গিয়ে জানতে পারে, ঘরে প্রচুর পরিমাণ বাজি ও বাজির মশলা মজুত রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে। এই ঘটনায় মঙ্গলবারই অভিযুক্ত চন্দ্রকান্ত বণিককে আটক করেছিল পুলিশ। জানা যাচ্ছে, এদিন তাকে তোলা হবে কাকদ্বীপ আদালতে।
আরও পড়ুন – ফরেন্সিক রিপোর্টের আগেই চাঞ্চল্যকর তথ্য! অবৈধ মজুদ বাজি থেকেই বিস্ফোরণ?
পরিবারের সদস্যদের সৎকার মিটতে না মিটতেই গ্রেফতার হয়েছিলেন বণিক বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিক। বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু মিছিল ওই এলাকায়। এদিকে আটজনের মৃত্যুর বীভৎসতা তাড়া করে বেড়াচ্ছে পরিবারের বাকি আত্মীয়দের এমনকি প্রতিবেশীদেরও।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের কাণ্ডে ওই কারখানার মালিক তথা বণিক পরিবারের দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অসিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল।
বাড়ির দুই ভাইয়ের মধ্যে চন্দ্রকান্ত অর্থাৎ বড় ছেলেকে আগেই গ্রেফতার করেছিল ঢোলাঘাট থানার পুলিশ। এবার শুক্রবার সকালে ছোট ভাই তুষার বণিককে আটক করলেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, পুলিশের হরফজত থেকেই তাকে আজই আদালতে তোলা হবে।
আরও পড়ুন – মদের আড্ডায় ভয়ংকর পরিণতি, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের
