দেশের খবর
লন্ডনে সিজেআই-এর অনুষ্ঠানে হেনস্থার চেষ্টা! “অসভ্য আচরণ” বলে তীব্র নিন্দা ভারতের
ডিজিটাল ডেস্কঃ দেশের গণ্ডি পেরিয়ে এবার সুদূর ব্রিটেনের মাটিতে নজিরবিহীন বিক্ষোভ ও বিশৃঙ্খলার মুখে পড়লেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)। লন্ডনের ঐতিহ্যবাহী ‘বার্কবেক ইউনিভার্সিটি’ (Birkbeck, University of London)-তে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক আইন’ (Artificial intelligence and international law) বিষয়ক এক স্মারক বক্তৃতায় অংশ নিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতির মূল ভাষণটি নির্বিঘ্নে শেষ হলেও গোলমালের সূত্রপাত হয় এরপরের প্রশ্নোত্তর পর্বে (Q&A session)।
#watch CJI Justice Surya Kant Faces Heated Q&A in #London Lecture
Chief Justice of India Justice Surya Kant delivered a public lecture on “Artificial Intelligence and International Law” at Birkbeck University of London on June 4, 2026. During the Q&A, an audience member… pic.twitter.com/Z8y9qpYHdB
— Thepagetoday (@thepagetody) June 5, 2026
সেখানে উপস্থিত শ্রোতা ও পড়ুয়াদের একাংশ ভারতের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি (Democratic situation) এবং ভিন্নমতের ওপর প্রশাসনিক আঘাত নিয়ে চাঁছাছোলা প্রশ্ন তোলেন। একই সঙ্গে গত ১৫ মে সুপ্রিম কোর্টে এক মামলার শুনানির সময় বেকার যুবকদের উদ্দেশ্যে করা প্রধান বিচারপতির বিতর্কিত ‘ককরোচ’ বা ‘আরশোলা’ (Cockroaches) মন্তব্যটি নিয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা প্রশ্নটি আলোচনার বিষয়ের বাইরে বলে খারিজ করতে চাইলে হল জুড়ে তুমুল হট্টগোল ও বাদানুবাদ শুরু হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতেই কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
— India in the UK (@HCI_London) June 5, 2026
লন্ডনে ভারতের প্রধান বিচারপতির অনুষ্ঠানে এই ধরণের অশোভন আচরণের তীব্র নিন্দা করেছে ব্রিটেনের ভারতীয় হাই কমিশন (High Commission of India) এবং ভারতের বিদেশ মন্ত্রক। এক কড়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রকাশ্য আলোচনাসভায় এই ধরণের অসভ্য আচরণ কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা মার্জিত ও সম্মানজনক ভাবে প্রকাশ করা উচিত। উল্লেখ্য, প্রধান বিচারপতির ওই আরশোলা মন্তব্যকে হাতিয়ার করে ভারতে ইতিমধ্যেই ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নামে একটি নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছে, যারা নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে দেশজুড়ে
