চাকরির দাবিতে এফসিআইয়ের গুদামে তালা, উত্তেজনা বালুরঘাটে
Connect with us

জেলার খবর

 চাকরির দাবিতে এফসিআইয়ের গুদামে তালা, উত্তেজনা বালুরঘাটে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জমি দিয়েও মেলেনি চাকরি। প্রতিবাদে ভারতীয় খাদ্য নিগমের গুদামে তালা দিয়ে বিক্ষোভ জমিদাতাদের৷ ঘটনা বালুরঘাটের কাটনা এলাকার৷ শনিবার চাকরির দাবিতে বালুরঘাটের কাটনা এলাকায় নির্মীয়মান এফসিআই গোডাউনের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জমিদাতারা ৷

তাদের অভিযোগ, জমি নেওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেবে৷ অথচ এখনও কাজ মেলেনি। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কারণ সেই জমির ওপরই নির্ভরশীল ছিলেন তারা ৷ এদিন সকাল থেকেই গোডাউনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে শামিল হন একাধিক পরিবার।

আরও পড়ুন – “স্কুলে ফিরে যান, সরকারই বেতন দেবে”— এসএসসি আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী

তাঁদের বক্তব্য, জমি অধিগ্রহণের সময় জানানো হয়েছিল প্রত্যেককে চাকরি দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। এমনকি জমির দামের হেরফের করা হয়েছে৷

Advertisement
ads

এদিকে এফসিআই গোডাউনের সাইট ইনচার্জ শুভদ্বীপ দাস জানান, চুক্তিতেই লেখা ছিল যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। কিন্তু এত বড় নিয়োগে সময় লাগে। ধৈর্য না রেখেই তালা ঝুলিয়েছে বিক্ষোভকারীরা। ফলে এদিন প্রায় ১০০ জন শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন – দুষ্কৃতী হামলায় প্রাণ গেল যুবকের, পুলিশ নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী