ভাইরাল খবর
কেন্দ্রীয় নিরাপত্তা চাননি অভিষেক! সোনারপুর হামলার পর গুজব খারিজ করে জনসুরক্ষায় বার্তা
ডিজিটাল ডেস্কঃ সোনারপুরে হামলার ঘটনার পর কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন—এই দাবি সম্পূর্ণ “ভিত্তিহীন” বলে স্পষ্ট জানালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে তিনি এই খবরকে সরাসরি অস্বীকার করেন এবং একে বিভ্রান্তিকর তথ্য বলে উল্লেখ করেন।
A section of the media is reporting that I have sought Central security cover following the attack on me in Sonarpur on the 30th of last month. This claim is entirely baseless and far from the truth.
I have not sought any security cover in the seven days since the attack. The…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 6, 2026
অভিষেক লেখেন, “গত ৩০ তারিখের সোনারপুর (Sonarpur) হামলার পর গত ৭ দিনে আমি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) চেয়ে আবেদন করিনি। সংবাদমাধ্যমের একটি অংশ ভুল তথ্য ছড়াচ্ছে।” তাঁর দাবি, ঘটনাটি রাজ্য (State) ও কেন্দ্রীয় (Central) প্রশাসনের নজরদারির মধ্যেই ঘটেছে, তাই দুই পক্ষকেই এর জবাবদিহি করতে হবে।তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, গত এক মাসে পশ্চিমবঙ্গ (West Bengal)-এ একাধিক ধর্ষণ ও সাধারণ মানুষের ওপর অপরাধমূলক ঘটনার বৃদ্ধি ঘটেছে, যার অনেকগুলোই যথাযথভাবে প্রকাশ পায়নি।
অভিষেক বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা ভুয়ো তথ্য ছড়ানোর বদলে প্রশাসনের উচিত সাধারণ মানুষের নিরাপত্তা (Safety) নিশ্চিত করা।” তিনি নিরাপত্তা সংস্থা ও সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।সোনারপুরে তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে হামলার মুখে পড়েন অভিষেক। অভিযোগ অনুযায়ী, তাঁকে ঘিরে বিক্ষোভ, জামা ছেঁড়া, চশমা ভাঙা এবং ডিম-পাথর ছোড়ার ঘটনা ঘটে। এরপর থেকেই তাঁর নিরাপত্তা ইস্যু নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়।
তবে এবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে অভিষেক স্পষ্ট করলেন, ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং জনগণের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
