ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হয়ে ফিরবে! ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের
Connect with us

দেশের খবর

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হয়ে ফিরবে! ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতির (Diplomacy) মঞ্চে ফের ভারতের পাশে দাঁড়িয়ে জোরালো বার্তা দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে ভারত একটি সার্বভৌম (Sovereign) রাষ্ট্র হিসেবে নিজের জাতীয় স্বার্থ (National Interest) অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ফলে ভারতের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা (Sanction) বা চাপ সৃষ্টি করার চেষ্টা শেষ পর্যন্ত ‘বুমেরাং’ (Boomerang) হয়ে সেই দেশগুলির দিকেই ফিরে আসবে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (SPIEF)-এ বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, ভারত কখনও বিদেশি চাপের কাছে মাথা নত করেনি। নয়াদিল্লি সবসময় স্বাধীন পররাষ্ট্রনীতি (Independent Foreign Policy) অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও সেই পথেই চলবে।

রুশ প্রেসিডেন্টের বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন রাশিয়ার কাছ থেকে তেল আমদানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়ে ভারতের উপর পশ্চিমি দেশগুলির চাপের আলোচনা চলছে। পুতিন স্পষ্ট ভাষায় জানান, ভারতের জন্য কোন প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে উপযুক্ত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ভারতের। প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি অত্যাধুনিক সু-৫৭ (Su-57) স্টেলথ যুদ্ধবিমানের কথাও উল্লেখ করেন। পুতিন জানান, একসময় এই প্রকল্পে ভারতকে যৌথভাবে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি, তবুও রাশিয়া ভারতের কাছে এই যুদ্ধবিমান বিক্রিতে প্রস্তুত।

একইসঙ্গে তিনি বলেন, ভারত-রাশিয়া সম্পর্ক শুধু ক্রেতা-বিক্রেতার নয়, বরং পারস্পরিক আস্থা (Mutual Trust), যৌথ গবেষণা (Joint Research) এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার (Strategic Cooperation) উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্র প্রকল্পের মতো উদ্যোগ তার অন্যতম উদাহরণ।

Advertisement
ads

পুতিনের বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর মস্কোর পূর্ণ আস্থা রয়েছে।

Continue Reading
Advertisement