প্রকাশ্যে এলো যুব বাম নেতা মইদুল মিদ্দার ময়নাতদন্তের রিপোর্ট
Connect with us

রাজ্যের খবর

প্রকাশ্যে এলো যুব বাম নেতা মইদুল মিদ্দার ময়নাতদন্তের রিপোর্ট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : পুলিশের লাঠির আঘাতে নয়, বরং অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বাঁকুড়ার যুব বাম নেতা মইদুল ইসলাম মিদ্দার। এমন তথ্যই উঠে এলো ময়নাতদন্তের রিপোর্টে। উল্লেখ্য গত ১১ই ফেব্রুয়ারি শিক্ষা, কর্মসংস্থান আর স্কুল খোলার দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় বাম নেতৃত্ব।

সেখানে পুলিশের লাঠির আঘাতে আহত হন মইদুল মিদ্দা। এরপর ওনাকে পার্কস্ট্রিটের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাঁকে শেক্সপিয়ার সারণীর এক নার্সিংহোমে ভর্তি করানো হলে চিকিৎসা চলাকালীন ১৫ই ফেব্রুয়ারী ওনার মৃত্যু হয়। বামেরা অভিযোগ করে বলে, পুলিশের নির্মম লাঠির আঘাতে মইদুলের মৃত্যু হয়েছে। এরপর মইদুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়। সোমবার সেই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে, মৃত মইদুল ইসলাম মিদ্দার শরীরের কিডনি, ফুসফুস আর হৃৎপিণ্ডর মতো গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ আগে থেকেই অসুস্থার কারণে বিকল হয়ে পড়েছিল। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কিন্তু সেই আঘাতের কারণে মইদুলের মৃত্যু হয়নি বলে দাবি করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।