ভোটের আগে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না, জানান সুপ্রিম কোর্ট
Connect with us

রাজ্যের খবর

ভোটের আগে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না, জানান সুপ্রিম কোর্ট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ। উল্লেখ্য ভারতী ঘোষের বিরুদ্ধে রাজ্যজুড়ে ৩৮টি মামলা দায়ের হয়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, এই মামলাগুলির মূল উদ্দেশ্য তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করা। রাজনৈতিক প্রচার রুখতে রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তারও করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতী। এর পরই স্বস্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে মামলা দায়ের করেন তাঁর আইনজীবী নীরজ কর। এদিন সেই আবেদনের শুনানি হয়। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ে আপাতত স্বস্তিতে প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh)। জানা গেছে দেশের শীর্ষ আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানান, ভারতীর বিরুদ্ধে নিম্ন আদালতে একাধিক মামলা রয়েছে। তবু তিনি আদালতে হাজিরা দেননি। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অশোক ভূষণ জানিয়ে দেন, এ বিষয়ে ভারতী ঘোষকে আগেই স্বস্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। আবার সেই কথাই জানানো হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারতীকে গ্রেপ্তার করা যাবে না। এমনকী, আপাতত বিজেপি প্রার্থীকে আদালতে হাজিরাও দিতে হবে না। স্বাভাবিকভাবেই সুপ্রিম নির্দেশে স্বস্তিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের ডেবরার কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির হেভিওয়েট নেত্রী তথা রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ। তার বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন আইপিএস তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর।

Continue Reading
Advertisement