গগনযান মিশনে প্রস্তুত শুভাংশু, ২০২৭-এ নিজস্ব রকেটে মানুষ পাঠাবে ভারত
Connect with us

দেশের খবর

গগনযান মিশনে প্রস্তুত শুভাংশু, ২০২৭-এ নিজস্ব রকেটে মানুষ পাঠাবে ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহাকাশযাত্রার স্মৃতিতে এখনো আবেগে ভাসছেন মহাকাশচারী শুভাংশু (Shubhanshu)। নিজের মিশনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি জানান, মহাকাশ থেকে প্রধানমন্ত্রীকে ফোন করার সময় পেছনে ভেসে থাকা জাতীয় পতাকার (Indian Flag) দৃশ্যটাই তাঁর কাছে অনন্য। শুভাংশুর ভাষায়, “ওটা শুধু আবেগ নয়, বরং এক ঐতিহাসিক বার্তা—এবার ভারত দর্শকের আসন ছেড়ে সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকায়।”

তিনি মনে করিয়ে দেন, ৪১ বছর পর ফের এক ভারতীয় মহাকাশে পা রাখলেন, আর এই সাফল্যের কৃতিত্ব ভাগ করে দেন ইসরো, ভারতীয় বায়ুসেনা, নাসা, স্পেসএক্স এবং অ্যাক্সিয়ম স্পেসের টিমের সঙ্গে। শুভাংশুর মতে, মহাকাশের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ, পহেলগাঁওয়ের প্রতিশোধের বার্তা বারাণসীতে প্রধানমন্ত্রীর

এই যাত্রা তাঁর জীবনে নতুন উদ্দেশ্যও এনে দিয়েছে। বলেন, “যা আশা করেছিলাম, তার থেকেও অনেক বেশি পেয়েছি। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ছিল দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা ভালোবাসা ও উৎসাহ।”

Advertisement
ads

গগনযান (Gaganyaan) মিশন প্রসঙ্গে শুভাংশু জানান, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন পুরোপুরি প্রস্তুত। তাঁর কথায়, “ধাপে ধাপে শরীরের ভারসাম্য ফিরে এসেছে। এখন মনে হচ্ছে, আমি আবারও মিশনে যেতে পারব।”

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারত নিজস্ব রকেটে মানুষকে পৃথিবীর কক্ষপথে পাঠাবে। সেখানে শুভাংশুর অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখবে—হোক তা চিকিৎসা, মহাকাশযান পরিচালনা কিংবা মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাজের দক্ষতা যাচাই।

Continue Reading
Advertisement