পাকিস্তানের ধ্বস ও বৃষ্টিতে বিপর্যয়, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে উদ্ধারকাজে সেনা হেলিকপ্টার দুর্ঘটনা
Connect with us

দুর্ঘটনা

পাকিস্তানের ধ্বস ও বৃষ্টিতে বিপর্যয়, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে উদ্ধারকাজে সেনা হেলিকপ্টার দুর্ঘটনা

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) উত্তর প্রান্তের খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশে মেঘভাঙা বৃষ্টি ও ধ্বসের কারণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, প্রকৃত সংখ্যা কয়েকশোরও বেশি হতে পারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে উদ্ধার কাজে ব্যবহৃত একটি সেনা হেলিকপ্টার (Army Helicopter) নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে, এতে পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সমস্যা উদ্ধারের কাজকে আরও জটিল করে তুলেছে। প্রদেশের দুটি বিদ্যুৎ কেন্দ্রে জল ঢুকে অচল হয়ে গেছে। মোবাইল পরিষেবা বন্ধ থাকায় অনেক জলবন্দি মানুষ এখনও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। প্রতি বছরই বর্ষার সময় মেঘভাঙা বৃষ্টি হয়, তবে শুক্রবারের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক ভয়াবহ।

No shortCode found

পাকিস্তানের সংবাদমাধ্যমের (Pakistani Media) খবরে বলা হয়েছে, ২৬ জুন থেকে ওই এলাকায় পূর্ণমাত্রায় বর্ষা শুরু হয়েছে। এপর্যন্ত ১৫৭ শিশুসহ ৫০৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারের বেশি। মৃতদের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (Pakistan-occupied Kashmir) থেকে নয়জন এবং গিলগিট বালতিস্তান (Gilgit-Baltistan) থেকে পাঁচজন রয়েছেন।

Advertisement
ads

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) শুক্রবার রাতের মন্ত্রিসভার বৈঠকের পর সেনাকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি আরও বেশি সেনা মোতায়েন করে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

প্রাদেশিক প্রশাসন ও সেনা উদ্ধারকারী দল তৎপরতা বাড়িয়ে দিচ্ছে, তবে দুর্গম ভৌগোলিক অবস্থান ও বিদ্যুৎ ও যোগাযোগ সমস্যার কারণে উদ্ধারকাজ এখনও সীমিত পরিসরে। স্থানীয় মানুষ ও জাতীয় স্তরের সংস্থা এই দুর্যোগ মোকাবেলায় একযোগে কাজ করছে।

Continue Reading
Advertisement