অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ, পহেলগাঁওয়ের প্রতিশোধের বার্তা বারাণসীতে প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ, পহেলগাঁওয়ের প্রতিশোধের বার্তা বারাণসীতে প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: “ওরা আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল, আমরা তার প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিলাম। আজ সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছি,”— বারাণসীর (Varanasi) পবিত্র মাটিতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

শনিবার কাশীর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমি কাশীতে এলাম। হৃদয় ভারাক্রান্ত। পহেলগাঁওয়ে (Pahalgam) ২৬ জন নিরীহ নাগরিককে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল। আমরা শপথ করেছিলাম, এই রক্তঋণ শোধ করব। মহাদেবের আশীর্বাদে সেই প্রতিশোধ নিয়েছি। অপারেশন সিঁদুরের জয় মহাদেবকে উৎসর্গ করছি।”

আরও পড়ুনঃ বুথে বুথে সমাধান, রাজ্যজুড়ে শুরু মমতার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর উপত্যকাজুড়ে তীব্র জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সোমবার শ্রীনগরের দাচিগ্রাম অরণ্যে ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)-এ ভারতীয় সেনা (Indian Army) খতম করে পহেলগাঁও হামলায় যুক্ত ৩ পাক জঙ্গিকে। সেনা সূত্রে খবর, ২২ এপ্রিলের হামলার পর থেকে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। সম্প্রতি জঙ্গি মুসা একটি টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করতেই মেলে তাদের অবস্থান।

Advertisement
ads

সকাল ৮টা থেকে ১১টা— মাত্র তিন ঘণ্টার অভিযানে মুসাসহ দুই পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়। সেনার দাবি, এই সাফল্য পহেলগাঁওয়ের শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভারতীয় সেনার অঙ্গীকারের প্রতিফলন।

Continue Reading
Advertisement