রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি করতে এসে ধরা পরল ২ জন
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি করতে এসে ধরা পরল ২ জন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : ফের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক দালাল চক্রের হদিশ। অর্থের বিনিময়ে রক্ত দিতে এসে হাতে নাতে ধরা পরল ২ জন। সোমবার রাত থেকে এই ঘটনাকে ঘিরে শোরগোল পরে যায় হাসপাতাল চত্বরে। ঘটনাসূত্রে জানা যায়, হরিরামপুরের বাসিন্দা প্রতিমা রায় শারীরিক অসুস্থতার কারনে ভর্তি রয়েছেন এই হাসপাতালে। তার O+ রক্তের প্রয়োজন হয়। তার আত্মীয়রা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য পৌছলে ২ ব্যক্তি রক্ত দিতে এগিয়ে আসে।

 

আরও পড়ুন অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে পরীক্ষায় বসতে পারলো না এক পরীক্ষার্থী

 

Advertisement
ads

যদিও তার বিনিময়ে তারা সাড়ে ৩ হাজার টাকা দাবী করে বলে অভিযোগ। এদের মধ্যে একজন একই সাথে বেসরকার ও সরকারি হাসপাতালে কর্মরত। এই ঘটনার পর রোগীর পরিবার হিমাংশু শীল নামের এক সমাজকর্মী কে বিষয়টি জানান। তখন অভিযুক্তদের কোনোমতে ডেকে এনে হাতে নাতে ধরে ফেলা হয়। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল হায়দার আলি ও বাবলু আলি। অবিলম্বে এই দালালারাজ বন্ধের দাবী জানিয়েছেন হিমাংশু বাবু।

 

আরও পড়ুন জেলা জুড়ে সুচনা হলো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের

 

Advertisement
ads

আমরা কথা বলেছিলাম কৌশিক সাহা নামের অপর এক রোগীর আত্মীয়ের সাথে। তার বাবা ভর্তি রয়েছেন হাসপাতালে। তিনি জানান, তাকেও টোপ দেওয়া হয়েছিল। ৩ হাজার টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু তিনি তাদের ফাঁদে পা দেননি। এধরনের আকছাড় ঘটছে বলে দাবী তার। যাকে ঘিরে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।অন্যদিকে সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, বর্তমানে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য। যাকে হাতিয়ার করে ময়দানে নামছে দালালরা। এক্ষেত্রে কড়া পদক্ষেপের দাবী জানিয়েছেন কৌশিক বাবু।