রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত বিধায়ক কৌশিক চৌধুরী! উপাচার্যের সঙ্গে সারলেন সৌজন্য সাক্ষাৎ
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত বিধায়ক কৌশিক চৌধুরী! উপাচার্যের সঙ্গে সারলেন সৌজন্য সাক্ষাৎ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধায়ক (MLA) নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) পৌঁছলেন কৌশিক চৌধুরী (Kaushik Chowdhury)। বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ (Courtesy Visit) করতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন তিনি।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) অর্ণব সেনের সঙ্গে সাক্ষাৎ করেন কৌশিক চৌধুরী। পাশাপাশি বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, হেল্পিং প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকারে কৌশিক চৌধুরী জানান, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ (Raiganj University College) থাকাকালীন তিনি এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলেন। ছাত্রজীবনের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাম্পাসের সঙ্গে। বিধায়ক হওয়ার পর আবার সেই পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসে সকলের সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান।

Advertisement
ads

Continue Reading
Advertisement