বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

Dipa Chakraborty

Published

on

আরসিটিভি সংবাদ : বাঁধ দেওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষর ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে ওই এলাকার করণ বিলে ১৫ ফুট উঁচু দেওয়া নিয়ে শুক্রবার রাতে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। ঘটনায় পুড়িয়ে দেওয়া হয় মাটি কাটার মেশিন। চলে ব্যাপক বোমাবাজিও। এই ঘটনায় আহত হয়েছে মোট তিনজন। আহতদের কালদিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে গ্রামে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিক দ্বীপাঞ্জন ভট্টাচার্য ও বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার। গ্রামবাসীদের অভিযোগ, করণ বিলে বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের সাতটি গ্রামের জল বর্ষাকালে জমা হয়৷ সেই বিল থেকেই টাঙ্গন নদী হয়ে জল বেরিয়ে যায় এলাকা থেকে। যেভাবে ১৫ ফুট উঁচু বাঁধ দেওয়া হচ্ছে তাতে বর্ষায় জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে৷ নষ্ট হবে ফসলি জমি।

 

আরও পড়ুন – হিলি রেল লাইন সম্প্রসারণের কাজে উচ্ছেদের আশঙ্কায় কলোনীর বাসিন্দারা

Advertisement
ads

এই বাঁধ দেওয়ার বিরোধিতা করে গত ১৫ই মে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিলেন। তারপর বিডিও, বি এল আর ও এবং আইসি গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে দাবি গ্রামবাসীদের। কিন্তু তা সত্ত্বেও দিনরাত মাটি কাটার মেশিন লাগিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছিল। সরকারি কোন নির্দেশ নামা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে সরকারি বিলকে দখল করার অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

সরকারি ও রায়তী অধিকারী থাকা করণ বিল কার তা নিয়ে বিতর্ক দীর্ঘদিন। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য৷