ভাইরাল খবর
কাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে! তারকেশ্বর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ নির্বাচনী ইস্তেহারে (Manifesto) দেওয়া প্রতিশ্রুতি মেনে সরকারে আসতেই বাংলার মা-বোনেদের জন্য ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বিজেপি সরকার। গত বুধবার রাজ্য সরকারের তরফে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনার ফর্ম প্রকাশ করার পর, এক সপ্তাহ কাটার আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী কাল অর্থাৎ বুধবার থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা করে ঢুকবে। তারকেশ্বরে দাঁড়িয়ে এই বড় ঘোষণা (Announcement) করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই পাবেন, কোনো অনুপ্রবেশকারী বা অবৈধ উপভোক্তাকে (Illegal Beneficiary) এই টাকা দেওয়া হবে না। নবান্নে দাঁড়িয়ে তিনি পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বিপুল আর্থিক তছরুপের (Financial Scams) অভিযোগ তোলেন। তাঁর দাবি, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে জনগণের হাজার হাজার কোটি টাকা লুঠ করা হয়েছে। এই জালিয়াতি রুখতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও (Arrest) করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে জনমানসে ছড়ানো বিভ্রান্তি উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মহিলাদের আশ্বস্ত করে সহযোগিতার আবেদন জানান। তিনি রসিকতা করে বলেন, “২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে। যাচাই করবে না? একটু সহযোগিতা করুন।” বুধবার ক্যাবিনেট বৈঠকের (Cabinet Meeting) পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এর পাশাপাশি, অফলাইনের (Offline) সাথে সাথে বুধবার থেকেই অনলাইনেও (Online) অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করার প্রক্রিয়া চালু হয়ে যাবে।

