ভাইরাল খবর
গোপন সূত্রে পুলিশের অভিযান! আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার রায়গঞ্জের যুবক
ডিজিটাল ডেস্কঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (Firearm) ও কার্তুজ (Cartridge) সহ এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গঙ্গা পাসোয়ান (৩৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকার কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকায় অভিযান (Operation) চালানো হয়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় গঙ্গা পাসোয়ানকে। এরপর তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার পরই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।
