জেলা জুড়ে সুচনা হলো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের
Connect with us

উত্তর দিনাজপুর

জেলা জুড়ে সুচনা হলো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন দোড়গোড়ায়।তার আগে গ্রামীন এলাকার সড়ক পথের উন্নয়নে জোর দিল রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো পথ চলা শুরু হয়ে গেল পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের।মঙ্গলবার সিঙ্গুর থেকে ভার্চুয়ালি গোটা রাজ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।উত্তরদিনাজপুর জেলা তার ব্যতিক্রম ছিল না।

 

আরও পড়ুন বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

Advertisement
ads

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এদিন রায়গঞ্জে ভিএনসি মোড় থেকে ভাদগড়া পর্যন্ত রাস্তার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।বিগত দিনে এই রাস্তা নির্মানের দাবিতে আন্দোলন সংগঠিত করেছিলেন এলাকার মানুষ এমনকি ডাক দেওয়া হয়েছিল ভোট বয়কটের।মঙ্গলবার এালাকার মানুষের দাবি পুরন হওয়ায় খুশী তারা।

 

আরও পড়ুন বাবার আমলের সমালোচনা উদয়ন গুহের

 

Advertisement
ads

এদিন ওই এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী,জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,জেলা শাসক অরবিন্দ কুমার মীনা,রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার,মহকুমা শাসক কিংশুক মাইতি,রায়গঞ্জেরর বিডিও শুভ্রজিৎ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।মন্ত্রী গোলাম রব্বানী জানান জেলায় ৩২৮ কিলোমিটার রাস্তা তৈরীর জন্য ১০০ কোটি টাকা খরচ হবে।শুধুমাত্র রায়গঞ্জ নয় জেলার প্রতিটি ব্লকে মঙ্গলবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজের সূচনা হয়।