দুর্ঘটনা
গড়বেতায় রেল লাইনের ধারে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে নেমেছে রেল পুলিশ
ডিজিটাল ডেস্কঃ (West Midnapore) পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রেল লাইনের ধারে বিস্ফোরণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রবিবার সন্ধ্যায়। ভুবনেশ্বর থেকে দিল্লিমুখী রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) শিলাই হল্টের কাছে পৌঁছতেই হঠাৎ শোনা যায় জোরালো বিস্ফোরণের শব্দ। শব্দের তীব্রতায় ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট ও গার্ড এবং সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পিয়ারডোবা স্টেশনের কর্তৃপক্ষকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও স্নিফার ডগ দল। সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
রেল সূত্রে খবর, লাইনে বড় ধরনের ক্ষতি বা derailment-এর মতো পরিস্থিতি মেলেনি। তবে ট্র্যাকের ধারে white powder-এর মতো একটি পদার্থ উদ্ধার হয়, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। খড়্গপুর রেল পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সোমবার forensic team ঘটনাস্থলে যাবে।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় নাম তুলতে অনলাইনে আবেদন কাকের! শোরগোল বিহারে
উল্লেখযোগ্যভাবে, এই দিনই শেষ হয়েছে CPI (Maoist)-এর শহিদ সপ্তাহ। একই দিনে ওডিশা-ঝাড়খণ্ড সীমান্তে IED বিস্ফোরণে রেলের এক ট্র্যাকম্যানের মৃত্যু হয়। যেহেতু গড়বেতা জঙ্গলমহল এলাকায় এবং সময়ের মিল রয়েছে, তাই নিরাপত্তা আরও বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারাও অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছেন।
