২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দুর্ঘটনা! মধ্যপ্রদেশের পর এবার বিহারের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Connect with us

দুর্ঘটনা

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দুর্ঘটনা! মধ্যপ্রদেশের পর এবার বিহারের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিহারে (Bihar)। সোমবার সকালে রোহতাস জেলার সাসারাম (Sasaram) স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

রেল সূত্রে জানা গিয়েছে, সাসারাম থেকে পাটনাগামী (Patna) প্যাসেঞ্জার ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেই সময় আচমকাই একটি কোচে আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে নিরাপদ জায়গায় সরে যান। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ (RPF) ও রেলকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং পাশের আরও একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের (Short Circuit) সম্ভাবনার কথা মনে করা হলেও, সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল। রবিবারই মধ্যপ্রদেশে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে আগুন লেগেছিল। পরপর দুই ট্রেন দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।