ভোটার তালিকায় নাম তুলতে অনলাইনে আবেদন কাকের! শোরগোল বিহারে
Connect with us

দেশের খবর

ভোটার তালিকায় নাম তুলতে অনলাইনে আবেদন কাকের! শোরগোল বিহারে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ডগবাবুকে ঘিরে বিতর্ক এখনও থিতোয়নি, তার মধ্যেই বিহারে ফের অবাক করা ঘটনা। এবার স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Residential Certificate) পেতে অনলাইনে আবেদন করল এক কাক! শুধু কাক নয়, আবেদনকারীদের তালিকায় রয়েছে ভগবান রাম ও মাতা সীতার মতো নামও। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে খগড়িয়া জেলায়, ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসন।

সূত্রের খবর, বিহারে বর্তমানে চলছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকায় নাম তুলতে অনলাইনে আসছে একের পর এক আবেদন। সেই প্রক্রিয়ার মধ্যেই খগড়িয়ার বিভিন্ন এলাকা থেকে জমা পড়েছে অদ্ভুত সব নামের আবেদনপত্র। এক কাকের নামে আসা আবেদনপত্রে আবেদনকারীর নাম লেখা হয়েছে “কাউয়া”, বাবার নাম “কাউয়া সিং”। এমনকি ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে কাকের ফটো। আবেদনটি জমা পড়েছিল গত বছরের ১২ ডিসেম্বর।

আরও পড়ুনঃ প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন, রাজনৈতিক মহলে শোকের ছায়া

আরও চমকে দেওয়ার মতো ঘটনা, ভগবান রামের নামে আসা আবেদনে বাবার নাম লেখা “দশরথ”, ঠিকানা “অযোধ্যা”, আর ফোন নম্বর দেওয়া হয়েছে ৯৯৯৯৯৯৯৯৯৯। মাতা সীতার নামেও জমা পড়েছে অনুরূপ আবেদন।

Advertisement
ads

খগড়িয়ার অঞ্চলাধিকারিক (SDO) আমির হুসেন জানিয়েছেন, এই সব ‘বিদঘুটে’ আবেদনপত্র ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। রাজস্ব আধিকারিক শম্ভু কুমার জানান, প্রশাসনের সঙ্গে এই ধরনের মশকরা বরদাস্ত করা হবে না। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই শনাক্ত করে কড়া শাস্তি দেওয়া হবে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে ডগবাবু নামে এক কুকুরের নামে আবাসিক শংসাপত্র জারি করেছিল বিহার প্রশাসন। তদন্তে জানা যায়, ১৫ জুলাই দিল্লির এক মহিলার আধার কার্ড ব্যবহার করে আবেদন করা হয়েছিল ডগবাবুর নামে, এবং যাচাই না করেই শংসাপত্র মঞ্জুর হয়েছিল। সেই ঘটনায় দায়ী রাজস্ব আধিকারিককে বরখাস্ত করা হয়। এবার কাক, রাম ও সীতার নামে আবেদনে প্রশাসনের মাথায় হাত।

Continue Reading
Advertisement