‘রক্ষণাবেক্ষণ হীন’ ল্যাম্পপোস্ট হলো কাল! হেস্টিংসে আলো মাথায় পড়ে নিথর সাত বছরের শিশুকন্যা
Connect with us

দুর্ঘটনা

‘রক্ষণাবেক্ষণ হীন’ ল্যাম্পপোস্ট হলো কাল! হেস্টিংসে আলো মাথায় পড়ে নিথর সাত বছরের শিশুকন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালেই কলকাতার (Kolkata) হেস্টিংস (Hastings) এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে থাকা একটি বাতিস্তম্ভের (Lamp Post) লাইট খুলে পড়ে মৃত্যু হল ফুটপাথে থাকা সাত বছরের নাবালিকা গুড়িয়া খাতুনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাতিস্তম্ভটির কোনও রক্ষণাবেক্ষণ (Maintenance) হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের নিচে পরিবারের সঙ্গে থাকত গুড়িয়া। প্রতিদিনের মতো সোমবার সকালেও বাতিস্তম্ভের নীচে বসে খেলছিল সে। আচমকাই বাতিস্তম্ভের মাথার অংশ খুলে তার মাথার উপর পড়ে। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।

পরিবারের সদস্য ও স্থানীয় দোকানদারেরা দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ।

Advertisement
ads

স্থানীয়দের দাবি, ওই বাতিস্তম্ভে চারটি নাট (Nut) থাকার কথা থাকলেও তিনটি নাটই খোলা ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি নাট উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রক্ষণাবেক্ষণের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।  

Continue Reading
Advertisement