চিনের কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! মৃতের সংখ্যা লাফিয়ে দাঁড়িয়েছে ৮২
Connect with us

দুর্ঘটনা

চিনের কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! মৃতের সংখ্যা লাফিয়ে দাঁড়িয়েছে ৮২

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চিনের (China) উত্তরাঞ্চলের শানসি (Shanxi) প্রদেশে ভয়াবহ কয়লাখনি (Coal Mine) বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮২ জনে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বেজিং (Beijing) থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কিনইউয়ান কাউন্টির একটি কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খনির ভিতরে আচমকাই বিষাক্ত কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ (Explosion)।

ঘটনার সময় খনির ভিতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরে বহু শ্রমিক খনির ভিতরে আটকে পড়েন। এখনও কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট নয়। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম AFP জানিয়েছে, রাতারাতি মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ৮২-তে পৌঁছেছে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) আহতদের চিকিৎসা এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে খনি কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে কড়া তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা (Safety) আরও জোরদার করতে হবে।

Advertisement
ads

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম CCTV জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। উল্লেখ্য, শানসি প্রদেশ চিনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল। গত বছর এখানকার খনিগুলি থেকে প্রায় ১৩০ কোটি টন কয়লা উত্তোলন হয়েছিল।

Continue Reading
Advertisement