মন্দিরে যেতে গিয়ে খালে পড়ল গাড়ি, উত্তরপ্রদেশে ৭ শিশুসহ ১১ জনের করুণ মৃত্যু
Connect with us

দুর্ঘটনা

মন্দিরে যেতে গিয়ে খালে পড়ল গাড়ি, উত্তরপ্রদেশে ৭ শিশুসহ ১১ জনের করুণ মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডায় রবিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পৃথ্বীনাথ মন্দিরে (Prithvinath Temple) পুজো দিতে যাওয়ার পথে খালে পড়ে প্রাণ হারালেন ১১ জন পুণ্যার্থী, যাদের মধ্যে সাতজনই শিশু। বৃষ্টির কারণে খালে জলস্তর বেড়ে যাওয়ায় গাড়ির মধ্যে আটকে পড়েন যাত্রীরা, ফলে বেরিয়ে আসতে পারেননি কেউই। ঘটনাস্থলেই মৃত্যু হয় অধিকাংশের।

স্থানীয় সূত্রে জানা যায়, মোতিগঞ্জ থানা এলাকার সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্তা (Prahlad Gupta) পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে মন্দিরে যাচ্ছিলেন। ইটিয়াথোক (Itiyathok) এলাকার কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে মহিলা ও শিশুসহ একাধিক যাত্রী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে দৃশ্যমানতা ও রাস্তার পরিস্থিতি খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

আরও পড়ুনঃ কোন্নগরে তৃণমূল নেতা খুন, ধরা পড়ল বাঘা—তদন্তে আরও বড় মাথার খোঁজ

Advertisement
ads

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গভীর শোক প্রকাশ করে এক্স (X) হ্যান্ডলে লিখেছেন, “গোন্ডায় যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement