প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী প্রেমিক! চাঞ্চল্য রায়গঞ্জের সোহারই এলাকায়
Connect with us

রায়গঞ্জ

প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী প্রেমিক! চাঞ্চল্য রায়গঞ্জের সোহারই এলাকায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল প্রেমিক। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দক্ষিণ সোহারই এলাকায়। মৃতের নাম আকাশ মৃধা (১৯)।

রায়গঞ্জের সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত সে। দীর্ঘদিন থেকে এক তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সূত্রের খবর, কয়েক দিন ধরে প্রেমিকার সাথে ঝামেলা চলছিল তার। এরই মধ্যে বুধবার আকাশ তার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে।

ভিডিও কল চলাকালীন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে বিষয়টি আকাশ তার বন্ধু সুমন রায়কে জানিয়েছিল। ঘটনার কথা জানার পর সুমন বাড়িতে দৌড়ে এসে খবর দেয়। এরপর ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে আকাশের।

আরও পড়ুন – রহস্যজনক ভাবে মৃত্যু এক ব্যক্তির! আটক স্ত্রী ও মেয়ে, চাঞ্চল্য রায়গঞ্জে

Advertisement
ads

দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের কাকা প্রসেনজিৎ মৃধা বলেন, প্রেমিকার প্ররোচনার জেড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আকাশ। ওই তরুণীর শাস্তি চেয়েছেন তিনি।

একইভাবে মৃতের বন্ধু সুমন রায় বলেন, ঘটনার সময় পুরো বিষয়টি আকাশের প্রেমিকা প্রত্যক্ষ করলেও সে কাউকে জানায়নি। তার শাস্তি চেয়েছে সে।

আরও পড়ুন – ভেন্টিলেটরে শায়িত বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ, অভিযুক্ত হাসপাতাল কর্মী

Advertisement
ads
Continue Reading
Advertisement