রায়গঞ্জ
স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! প্রকাশ্যে মার, ভাইরাল ভিডিও, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
নিউজ ডেস্ক: স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে চাঞ্চল্য কালিয়াগঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রায় কলোনী এলাকায়। সবিনয় সাহা ও রচয়িতা সাহা নামে ওই দম্পতির বিয়ে হয় ২০২২ সালে ৷ স্বানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী৷ দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিবাদ চলছিল। সোমবার রাতে তা চলে এল প্রকাশ্যে৷ রচয়িতার সন্দেহ তার স্বামী আরেকটি বিয়ে করেছে৷ এবং সবিনয় সাহা স্ত্রীকে বাড়িতেই রেখেছেন।
এই ঘটনায় স্বামীকে ধরে স্ত্রী ও শাশুড়ি মিলে মারধর করে বলে অভিযোগ ৷ গোটা ঘটনার জেরে হতবাক হয়ে পড়েন এলাকবাসীরাও। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বামী সবিনয় সাহা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ দু’পক্ষকেই থানায় নিয়ে যায় তারা ৷
অন্যদিকে, রায়গঞ্জ শহরের বুকে পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। সোমবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গভীর রাতে ওই এলাকায় একটি পুকুর ভরাট করছিল কিছু দুষ্কৃতি।
আরও পড়ুন – যৌনচক্রে বাবা-ছেলে! বারাণসী গণধর্ষণ মামলায় ফের নাম জড়াল পুরনো অপরাধীর
যার জেরে অনবরত যাতায়াত করছিল জেসিবি এবং ডাম্পার গাড়ি। বিষয়টি লক্ষ করে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা। তারা জিসিবি এবং ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। এই ঘটনায় অভিযোগ উঠেছে রায়গঞ্জে প্রসূতি চিকিৎসক ডাঃ রাকেশ গোপের বিরুদ্ধে।
স্থানীয় এক মহিলা জানান, বেশ কিছুদিন থেকে এই সমস্যা চলছে। এলাকার বহু প্রাচীন পুকুরটিকে রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে। এর আগে ওয়ার্ড কো-অর্ডিনেটর কে জানানো হয়েছে। পুলিশকেও একাধিক বার জানানো হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এই কাজে যুক্ত এক কর্মী রতিকান্ত দাসের সাথে আমরা কথা বলছিলাম। শুনব তার প্রতিক্রিয়া।
আরও পড়ুন – চরকের মেলায় বড়শি গেঁথে ঘোরার সময় পড়ে গিয়ে বিপত্তি! আহত ২
