রাজ্যের খবর
নন্দীগ্রামে গরু পাচারের ছক বানচাল করতে গিয়ে নিহত পুলিশের গাড়ি চালক
নিউজ ডেস্ক: নন্দীগ্রামে গরু পাচার বানচাল করতে গিয়ে দুষ্কৃতীদের গাড়ি পিষে দিল পুলিশের গাড়ির চালককে! ফের রাজ্যের আক্রান্ত পুলিশ। এবার নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে ভয়াবহ পরিণতি হল পুলিশের গাড়ি চালকের! দুষ্কৃতীদের রোষানলে পরে প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালক। হাসপাতালে ভর্তি আরও দুই পুলিশকর্মী।
নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ! ঘটনায় প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। এদিন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। হাসপাতালে ভর্তি আরও দুই পুলিশ কর্মী। তবে ঘাতক ওই লরিটিতে গরু ছিল কি না তা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালিয়ে যাচ্ছিলো। যা দেখে মনে করা হচ্ছে, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল। এলাকায় পুলিশের টহলদারি ভ্যান লরিটিকে ধাওয়া করছিল। ঠিক সেই সময় ঘাতক লরিটি পুলিশের ভ্যানে সজোরে ধাক্কা মারে।
তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীদের লরিটি। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তখনই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন পুলিশকর্মীর চিকিৎসা চলছে।
আরও পড়ুন – হুগলিতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার! মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ?
পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশের গাড়ি চালকের নাম সহদেব প্রধান ( ২৫ বছর ) তিনি রেয়াপাড়ার বাসিন্দা। মৃত ব্যক্তি রেয়াপাড়া থানার একটি পুলিশের গাড়ি চালাতেন। তাঁর বাড়িতে বৃদ্ধা মা এবং ভাই রয়েছেন। ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিকে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ইতিমধ্যে এই ঘটনায় রাজনীতির রং লেগেছে।
আরও পড়ুন – ইনফ্লুয়েন্সার হওয়ার নেশা! স্বামীকে খুন করে দেহ গুম, ধৃত স্ত্রী ও প্রেমিক
