হুগলিতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার! মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ?
Connect with us

জেলার খবর

হুগলিতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার! মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হুগলিতে একই পরিবারের ৩ জন সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, ওই পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে মানসিক অবসাদে ভুগছিল গোটা পরিবার। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় শোরগোল পরে যায় এলাকাজুড়ে। তবে মৃত্যুর আসল কারণ কি? সত্যিই কি মানসিক অবসাদ নাকি শত্রুতার জের! কি কারণে মৃত্যু?

গত ৮ মাস আগে ওই পরিবারের তরতাজা ছেলে শান্তনু নন্দীর ( ২১ ) মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছিল গোটা পরিবার। এরপর মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল নন্দী পরিবার। শান্তনুবাবু পেশায় ডাক্তার ছিলেন। তাই হবু ডাক্তার, বছর ২১-এর শান্তনু নন্দীকে ঘিরে পরিবারের বহু আশা-আকাঙ্খা ছিল। শান্তনুর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাঁর মা-বাবা এবং ঠাকুমা।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল হুগলির গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে। এদিন সকাল বেলা বাড়ির গোয়াল ঘর থেকে তাদের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, মৃতদের নাম কাশীনাথ নন্দী (৫৫) ,অনিমা নন্দী (৭১) এবং মমতা নন্দী (৪৭)।

আরও পড়ুন – ইনফ্লুয়েন্সার হওয়ার নেশা! স্বামীকে খুন করে দেহ গুম, ধৃত স্ত্রী ও প্রেমিক

Advertisement
ads ads

স্থানীয়দের দাবি, গত ৮ মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন। তিনি ডাক্তার পড়াশোনা করতেন। শান্তনুর মৃত্যুর পর থেকেই নন্দী পরিবারের সকলে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আত্মীয়-পরিজন-পাড়ার লোকজনের সাথে কথাবার্তা বলাও কমিয়ে দিয়েছিলেন তারা। কারও সঙ্গে সে ভাবে মেলামেশা করতেন না।

প্রতিবেশীদের দাবি, পুত্রশোকেই এমন সিদ্ধান্ত যদি পরিবারের। এদিকে নন্দী পরিবারের এক প্রতিবেশী জানিয়েছেন, আজ সকালে কাউকে বাড়ি থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় তাদের। অনেকক্ষন কেটে গেলে, তারা বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন তাদের। কিন্তু, কারো সারা না পাওয়ায় দরজা ভেঙে বাড়ির মধ্যে গিয়ে দেখতে পান, গোয়ালঘরে ৩ জনের দেহ ঝুলছে।

এরপরই সঙ্গে সঙ্গে স্থানীয়রাই গোঘাট থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পুলিশ তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আরও পড়ুন – স্ত্রী অন্য ঘর বেঁধেছিলেন, মানসিক অবসাদে মৃত্যু? নববর্ষে মৃতদেহ উদ্ধার

Advertisement
ads ads