কলকাতা
সাতদিনের লন্ডন সফরে মমতা! দল সামলাবেন কারা? জানালেন নাম
নিউজ ডেস্ক: সাতদিনের জন্য লন্ডন সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন হল, মুখ্যমন্ত্রীর বিলেত সফর চলাকালীন কাদের হাতে থাকবেন দলের রাশ? এই সাতদিন কারা সামলাবেন দলটাকে? এসব প্রশ্নের উত্তর অবশ্য খোদ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন কারা এই সাত দিন দল সামলাবেন।
সাতদিনের বিলেত সফরে মুখ্যমন্ত্রী বাংলায় না থাকলেও দল এবং প্রশাসনের কাজ তো আর থেমে থাকবে না। আর দুটো বিষয় হল সম্পূর্ণই আলাদা। তাই নিজের অনুপস্থিতিতে দল এবং প্রশাসনকে সুচারুভাবে পরিচালনার স্বার্থেই ‘টাস্ক ফোর্স’ গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মমতার অনুপস্থিতিতে দলের যে কোনও প্রয়োজনে কর্মীরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে দ্বারস্থ হতে পারেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আমাদের ফোন সবসময় অ্যাভেলেবল থাকবে। সবসময় পাবেন আপনারা। তবুও যদি কোনও প্রয়োজন হয় তাহলে অভিষেক বন্দোপাধ্যায় এবং সুব্রত বক্সির কাছে যেতে পারেন আপনারা। দলের ব্যাপারটা আপনারা সবাই জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সি আছেন, ওদের সঙ্গে অন্যরাও সবাই আছেন। তারাই দলকে দেখে রাখবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে, আসলে অনেক সময় অনেক সমস্যা হয়তো, তখন কে কার সঙ্গে যোগাযোগ করবেন, এই ব্যাপারটা ম্যাটার করে। কোনও প্রয়োজন হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারাই সিদ্ধান্ত নেবেন। কোনও পলিসি গত সিদ্ধান্ত নেওয়ার হলে আমাদের সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন – বিজেপির স্মারকলিপি প্রদানকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, নবান্নের দায়িত্ব সামলাবেন রাজ্যের ৫জন মন্ত্রী। সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা। এই জন মন্ত্রীদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদের। এর সঙ্গে সঙ্গে দুই পুলিশকর্তা রাজীব কুমার ও মনোজ বর্মা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবেন।
জেলাগুলির দায়িত্ব থাকবে তাদের উপর। সেইসঙ্গে তিন আমলা, প্রভাত মিশ্র , নন্দিনী চক্রবর্তী ও বিবেক কুমারকে বাড়তি দায়িত্ব দিয়ে গেছেন। তিনি বারং বার মনে করিয়ে দিয়েছেন, তিনি বিদেশ সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে, শান্তিতে থাকতে পারেন, তা ভালোভাবে নজরে রাখতে হবে দলকে।
আরও পড়ুন – বারুইপুরে শুভেন্দুর উপর হামলা! বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের
