"বাংলায় নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন" নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট বার্তা মমতার
Connect with us

কলকাতা

“বাংলায় নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন” নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট বার্তা মমতার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সম্প্রতি মোদী সরকারের নয়া সংশোধনী বিল নিয়ে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায়। যদিও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। অশান্তির মাঝেই এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের সমাবেশে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে? বুধবারের অনুষ্ঠানমঞ্চ থেকে তা বুঝিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই! আমি শান্তি চাই! এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, বাংলায় নয়, দিল্লিতে আন্দোলন গিয়ে করুন। আজকের সভা থেকে আন্দোলনকারীদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, এখানে আন্দোলন করে কোনো লাভ নেই। শান্তি বজায় রাখুন এলাকায়। যান গিয়ে দিল্লিতে আন্দোলন করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন তিনি। দিল্লিতে রাজধানীর বুকে আন্দোলনে তৃণমূল সাংসদরা পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

আরও পড়ুন – আমাদের এইখানে এইভাবেই কাজ হয়! অনেক হিন্দু রয়েছে যারা ওয়াকাফ সদস্য: মুখ্যমন্ত্রী

Advertisement
ads

মুখ্যমন্ত্রী অনুরোধ করে বললেন, বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে সেটাকে নিয়ন্ত্রণ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায়, ওয়াকফ সংশোধিত আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। তাই আমি মুসলিম ভাই-বোনদের বলব, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে, তা ভেঙে দিয়েছে।

সংবিধানে ১৮ ও ৩৫ অনুচ্ছেদে সম্পত্তির ওপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেই অধিকার রাজ্য বিধানসভার এক্তিয়ার ভুক্ত। এই ওয়াকফ আইনের মাধ্যমে সেই অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের দাবি, দিল্লির সরকার বদল হলেই আইন পাল্টানো যাবে বলে।

আরও পড়ুন – বিজেপির রাজ্য সভাপতি পদে অগ্নিমিত্রার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য কেষ্টপুরে

Advertisement
ads