কলকাতা
মমতাকে ডেডলাইন বেধে দিলেন শুভেন্দু, ২১ তারিখ নবান্ন অভিযানের ডাক
নিউজ ডেস্ক: মমতা বন্দোপাধ্যায়কে ডেডলাইন বেধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এসএসসি দুর্নীতিতে মমতাকে ডেডলাইন বেধে দিলেন শুভেন্দু অধিকারী। ২১ তারিখ আপনাকে চেয়ার থেকে নামাবো, বললেন বিরোধী দলনেতা। ফের মমতাকে নিশানা শুভেন্দুর।
আগামী ১৫ই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা জমা দিতে হবে। না দিতে পারলে আগামী ২১ তারিখ লক্ষ লক্ষ মানুষ নবান্নে যাবে। ২১ তারিখের মধ্যে মমতাকে ডেডলাইন শুভেন্দুর। ২১ তারিখ আপনাকে চেয়ার থেকে টেনে নামাবো। ঘাড়ধাক্কা দিয়ে বাংলার বাইরে পাঠাবো আপনাকে। বললেন বিরোধী দলনেতা।
সোমবার নবান্ন অভিযানের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি চাকরিহারাদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আদালতে যান আপনারা। আমরা দেব আইনজীবী। যারা যোগ্য তারা যে আইনজীবী চাইবেন, আমরা দেব।
আরও পড়ুন – বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক
এসএসসি মামলায় যোগ্য-অযোগ্য বাছাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ডেডলাইন বেধে দিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মমতাকে ফের নিশানা শুভেন্দুর। এদিন সোমবার চাকরি বাতিল নিয়ে মমতাকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু ।
আরও বলেছেন, এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তা হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এসএসসির অটোনমি শেষ করেছেনমমতা বন্দোপাধ্যায় । অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি দেওয়া হয়েছে।
আরও পড়ুন – বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক
