কলকাতা
ওয়াকফ বিল পাশের বিরোধিতা! নওসাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক
নিউজ ডেস্ক: গত ৩রা এপ্রিল সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল। ওই দিন তৃণমূল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কি না, এনিয়ে প্রশ্ন তুলেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী।
নওসাদের বক্তব্য, ৩রা এপ্রিল অভিষেক বন্দোপাধ্যায় সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিও দেখছিলাম। আমি ভিডিও দেখে তো এটা খুঁজেছি যে, সংসদে তৃণমূলের কত জন সাংসদ উপস্থিত ছিলেন এবং কজন উপস্থিত ছিলেন না!
তৃণমূল বিধায়ক আরও বলেন, আমিও দেখছি এবার, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে? তারপরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা এবার আমি দেখাব। এ ব্যাপারে অভিষেকের বিবৃতিও দাবি করেছিলেন নওসাদ।
আরও পড়ুন – SSC দুর্নীতিতে পাল্টা অভিযোগ, শুভেন্দুকেই কাঠগড়ায় তুলল তৃণমূল
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মিথ্যে ও কুৎসার অভিযোগে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নওসাদকে এই নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।
নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল বিধায়ক যদি নিজের বিবৃতি প্রত্যাহার না করেন এবং যথাযথ ব্যাখ্যা না দেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে অবশ্য নওসাদ সিদ্দিকীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুন – রামনবমী ঘিরে উত্তাল রাজনীতি, দিলীপের হুঁশিয়ারি— বাধা দিলে মাড়িয়ে যাবে
