২৬'এ দখল করব বাংলা! লোকসভায় হুঙ্কার অমিত শাহের
Connect with us

দেশের খবর

২৬’এ দখল করব বাংলা! লোকসভায় হুঙ্কার অমিত শাহের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বুধবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা দখলের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে পদ্ম রাজ, এবার বাংলাতেও গেরুয়া শিবিরের জয় হবে। তা স্পষ্ট করে বুঝিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। শুধু বাকি আছে বাংলা, নির্বাচনের পর তাও দখল করে নেব।

২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করবে ভারতীয় জনতা পার্টি। দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর কেটে গেছে ৪ বছর। বছর ঘুরলেই ২৬-এ বিধানসভা নির্বাচন। ২০২৬-এর শুরুতেই পশ্চিমবঙ্গে ফের বিধানসভা নির্বাচন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা যে পদ্ম শিবিরের লক্ষ্য, তা লোকসভায় দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শাহ এদিন বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। রাজধানী দিল্লিও দখল করেছে। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না। এবার থেকে পাবেন সেটা। শাহ আরও বলেন,
চিকিৎসা ক্ষেত্রে ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।

আরও পড়ুন – অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গুলি, গুলিবিদ্ধ TMC কর্মী

Advertisement
ads

যখনই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন, তখনই তৃণমূল সাংসদরা হই হট্টগোল শুরু করেন লোকসভায়। ঠিক তখনই শাহ বলেন, দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী বছর পশ্চিমবঙ্গেও কমলা ফুল ফুটবে। তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।

এদিন লোকসভায় কংগ্রেসকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের আগমনের আগের এবং পরের পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন করতে গেলে গরীব মানুষদের এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু উদ্যোগ করতে হবে তাদের জন্য। বিনিয়োগ আনতে হবে। শিল্প বানাতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

আরও পড়ুন – লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ, উজ্জীবিত তৃণমূল নেতৃত্ব

Advertisement
ads