করোনার প্রকোপ আবীর ব্যবসায়
Connect with us

জেলার খবর

করোনার প্রকোপ আবীর ব্যবসায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৮ মার্চ : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম রঙের উৎসব দোল। যদিও কেবল বাঙালি নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই একে অপরকে রাঙিয়ে তুলতে মেতে ওঠেন আবীর খেলায়।

আর কিছুদিন বাদেই দোলযাত্রা। তাই ইতিমধ্যে নানা রঙের আবীর তৈরীতে ব্যস্ত গাজোলের দেওতলা অঞ্চলের বিশমাইল মুরগি মারি এলাকার মহিলারা। এলাকার মা লক্ষ্মী রাইস মিলে প্রতি বছরের মতো এবছরও আবীর তৈরী করা হচ্ছে দোলযাত্রা উপলক্ষ্যে। অন্যান্যবার অনেক বেশী সংখ্যক শ্রমিকের সাহায্য নিয়ে আবীর তৈরী করা হলেও এবছর করোনা আবহে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ চলছে। প্রতি বছর এখানে তৈরি আবীর জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হত। তবে এবছর পূর্বের মতো অর্ডার না মেলায় ক্ষতির সম্মুখীন আবীর ব্যবসায়ীরা।