Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জে ডিএলডিএমসি মিটিং! দ্রুত প্রকল্প সম্পন্নের নির্দেশ জেলাশাসকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার কালেক্টরেট (Collectorate) ভবনে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটি (District Level Development and Monitoring Committee)-র এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করেন জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার। 

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক (Additional District Magistrates), মহকুমা শাসক (Sub-Divisional Officers), রায়গঞ্জ (Raiganj) মহকুমার আধিকারিক এবং বিভিন্ন বিভাগের জেলা স্তরের আধিকারিকরা।

বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)’, ‘পথশ্রী (Pathashree)’, ‘কর্মশ্রী (Karmashree)’-র মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Advertisement
ads

জেলাশাসক দপ্তরগুলিকে নির্দেশ দেন যাতে এসব প্রকল্পের সমস্ত কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। তিনি স্পষ্ট ভাবে জানান, সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পগুলির কাজ যেন আর কোনো দেরি ছাড়াই সম্পূর্ণ করা হয়।

Continue Reading
Advertisement