নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করল গেরুয়া শিবির
Connect with us

ভোটের খবর

নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করল গেরুয়া শিবির

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গাজোল, ১৮ মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আট দফায় হবে ২০২১ এর বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে দলীয় প্রচারে ময়দানে নেমেছে শাসক বিরোধী উভয়ই।

শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সব আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। প্রথম চার দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেও দুই দিনাজপুর ও মালদা জেলার বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করেনি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ভোটের পারদ ততই চড়ছে। মিটিং, মিছিল ও কর্মীসভার মধ্যে দিয়ে দলীয় প্রচার চালানো হচ্ছে। তাই প্রার্থীর নাম ঘোষণা না হলেও মালদা জেলার গাজোলে দেওয়াল লিখন শুরু করল বিজেপি নেতৃত্ব। প্রার্থীর নাম বাদ রেখেই বৃহস্পতিবার গাজোলের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন করেন বিজেপি কর্মী সমর্থকরা৷ গাজোল জেলা পরিষদ ছয়ের বিজেপির সভাপতি ঠাকুরদাস সরকার, সহ সভাপতি সুধাংশু সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পাশাপাশি পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্যে সাধারণ মানুষকে এদিন আবেদন জানান বিজেপি নেতৃত্ব।উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের ক্ষমতায় আসতে মরিয়া গেরুয়া শিবির। একে একে হেভিওয়েট নেতারা রাজ্যে এসে দফায় দফায় জনসভা করে সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন পদ্ম শিবিরে ভোট দিয়ে রাজ্যে ক্ষমতায় আনার জন্যে।

Continue Reading
Advertisement