উত্তর দিনাজপুর
Legacy of Knowledge & Research Award পেলেন ডাঃ জয়ন্ত ভট্টাচার্য
ডিজিটাল ডেস্কঃ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘Legacy of Knowledge & Research Award’ সম্মানে ভূষিত হলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয়ন্ত ভট্টাচার্য। তাঁর গবেষণা, চিন্তন ও সমাজমুখী দৃষ্টিভঙ্গি শুধু চিকিৎসাবিজ্ঞানকেই (Medical Science) নয়, পুরো জনস্বাস্থ্য ও সমাজচিন্তাকে (Public Health & Social Thought) এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
গত ১৬ই সেপ্টেম্বর, IIN Best Teacher Award অনুষ্ঠানে, Indigen Institute of Neuropsychology Council কর্তৃক এই পুরস্কারে সম্মানিত হন তিনি। সংগঠনের তরফে বিশেষভাবে জানানো হয়, চিকিৎসা ও জ্ঞানচর্চায় ডঃ ভট্টাচার্যের অবদান তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে।
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি ডাঃ জয়ন্ত ভট্টাচার্যের পিএইচডি গবেষণা ছিল— “Anatomical Knowledge and the Anatomy of Medical Knowledge”, যা আন্তর্জাতিক পরিসরে (International Arena) বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। তাঁর রচিত গ্রন্থসমূহ যেমন ‘মেডিক্যাল কলেজের ইতিহাস’ (History of Medical College), ‘হাসপাতাল থেকে হাসপাতাল মেডিসিন’, ‘বায়ো-মেডিসিন থেকে নজরদারি মেডিসিন’ (Bio-Medicine to Surveillance Medicine) কিংবা ‘অতিমারী নিয়ে মারামারি’, বর্তমান চিকিৎসা ব্যবস্থা, জনস্বাস্থ্য এবং সমাজ বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শুক্রবার রায়গঞ্জে (Raiganj) তাঁর বাসভবনে গিয়ে ডঃ জয়ন্ত ভট্টাচার্যকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য ডঃ চন্দন রায়। তিনি জানান, “এবছর পাঁচজন শিক্ষককে Best Teacher Award প্রদান করা হয়েছে, যাদের বেছে নিয়েছে ছাত্রছাত্রীরাই (Students)। পাশাপাশি ডঃ ভট্টাচার্যকে তাঁর গবেষণার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয়েছে।”
সম্মান পেয়ে আপ্লুত ডঃ জয়ন্ত ভট্টাচার্য বলেন, “এই পুরস্কার ভবিষ্যতের কাজের পথে নতুন প্রেরণা হয়ে রইল।”


