সাত বছর পরও তদন্ত অসম্পূর্ণ, দাড়িভিটে নিহত ছাত্রদের শ্রদ্ধা জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
Connect with us

উত্তর দিনাজপুর

সাত বছর পরও তদন্ত অসম্পূর্ণ, দাড়িভিটে নিহত ছাত্রদের শ্রদ্ধা জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কেটে গিয়েছে দীর্ঘ সাত (Seven) বছর। তবুও এখনো সম্পূর্ণ হয়নি তদন্ত (Investigation) ইসলামপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায়। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে বাংলা বিষয়ক শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের (Protest) সময় পুলিশের গুলিতে প্রাণ হারান তাপস বর্মণ ও রাজেশ সরকার। আহত হন বিপ্লব নামে আরও এক ছাত্র।

ঘটনার পর থেকে বিজেপি প্রতি বছর দিনটিকে “পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস” হিসেবে পালন করে আসছে। তদন্তভার এখন এনআইএ’র (NIA) হাতে থাকলেও, এত বছরেও তা শেষ হয়নি। শনিবার নিহত ছাত্রদের স্মরণে দাড়িভিটে যান সাংসদ (MP) কার্তিক চন্দ্র পাল। নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন (Tribute) করেন তিনি।

এদিন সাংসদ তদন্তে এনআইএ’র বিলম্ব নিয়ে ক্ষোভ (Anger) প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি নিহত দুই ছাত্র ও আহত বিপ্লবের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে সহায়তা (Assistance) প্রদানেরও আবেদন জানান।

Advertisement
ads

২০১৮ সালের সেই ঘটনার সময় বাংলা শিক্ষকের শূন্যপদ (Vacancy) পূরণের দাবিতে ছাত্র-শিক্ষকদের মধ্যে তীব্র বচসা (Clash) শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয় রাজেশ ও তাপসকে। তাঁদের আত্মবলিদানকে বাংলা ভাষার শিক্ষক নিয়োগ আন্দোলনের এক মর্মান্তিক অধ্যায় হিসেবে স্মরণ করছে মানুষ।

সাংসদ কার্তিক পাল বলেন, “রাজেশ-তাপসের রক্ত বৃথা যাবে না, আমরা বিচার (Justice) চাই।”

Continue Reading
Advertisement