ভেজাল স্যানিটাইজার থেকে সাবধান, হতে পারে ত্বকের ক্ষতি !
Connect with us

বিবিধ

ভেজাল স্যানিটাইজার থেকে সাবধান, হতে পারে ত্বকের ক্ষতি !

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৭ সেপ্টেম্বর : করোনা সংক্রমণ থেকে বাঁচার অন্যতম অস্ত্র হলো মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। কাজের সূত্রে বাইরে বের হলে মুখে মাস্ক পড়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে অনেকটাই সুরক্ষিত থাকা যায়। স্বাভাবিকভাবেই বর্তমান বাজারে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে বাজারে ছেঁয়েছে নামিদামি বিভিন্ন কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারে। কিন্তু গুণগত মানে কোন স্যানিটাইজার আপনার সুরক্ষা কবচ হয়ে উঠবে তা কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার মতন বিপজ্জনক মারণ ভাইরাস থেকে বাঁচতে হলে গুণগত মানে উন্নত এমন ধরনের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত সাধারণ মানুষের কিন্তু আপনি কি করে বুঝবেন কোন স্যানিটাইজার ব্যবহার করা উচিত? এনিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যেও বর্তমান পরিস্থিতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কারণ সম্প্রতি কলকাতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল স্যানিটাইজার তৈরির কারখানা হদিশ পায় পুলিশ। এই ঘটনায় মানুষও সন্দিহান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা নিয়ে। তাই কেউ কেউ বলছেন হ্যান্ড স্যানিটাইজার থেকে সাবান ব্যবহার করা অনেকটাই ভালো। তবে বাইরেঘাটে সাবান ব্যবহার করা একটা ঝামেলা। যা এখনকার আধুনিক মানুষ পোহাতে চায় না। আর সেকারণেই হ্যান্ড স্যানিটাইজার কোম্পানিগুলির ব্যবসা রমরমিয়ে চলছে। তাই দোকান থেকে স্যানিটাইজার ক্রয়ের আগে যাচাই করে নেবেন। না হলে ভেজাল স্যানিটাইজার ব্যবহারের ফলে আপনার ত্বকেরও ক্ষতি পারে।

 

Advertisement
ads

আরও পড়ুন :  রাজনীতিতে পা রাখবেন রাজবধূ !